Rajshahi Anushandhanee রাজশাহী অনুসন্ধানী

৯ মে, ২০২৬ · বাহারি আহার ক্যাফে, রাপা প্লাজা (লিফট ৪), ধানমন্ডি-২৭, ঢাকা

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী — ঢাকা পর্ব

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী — ঢাকা পর্ব

রাজশাহী অনুসন্ধানী বিজ্ঞান সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বসবাসকারী সদস্য, প্রাক্তন সদস্য ও শুভানুধ্যায়ীদের নিয়ে স্মৃতিচারণ ও আড্ডা।

৯ মে ২০২৬ শনিবার বিকেল ৫টায় ধানমন্ডির বাহারি আহার ক্যাফেতে অনুসন্ধানীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঢাকা পর্ব অনুষ্ঠিত হয়। ১৯৭৭ সালে রাজশাহীতে যাত্রা শুরু করা এই সংগঠনটির বহু পুরোনো সদস্য এখন ঢাকায় কর্মজীবনে বা স্থায়ীভাবে আছেন — তাঁদের সকলকে নিয়ে একটি স্মৃতিচারণ ও আড্ডার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অনুসন্ধানীর প্রতিষ্ঠাকালের গল্প, ৪৯ বছরের কার্যক্রম, এবং সামনের দিনগুলোয় সংগঠনকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। ঢাকা পর্বের ছবিগুলো গ্যালারিতে দেখুন